মালদা

সুকদেবপুর BOP থেকে উদ্ধার ৩৪০ বোতল ফেন্সিডিল কাফসিরাফ ও কালটার বিষ

প্রায় লক্ষাধিক টাকার ফেন্সিডিল কাফসিরাফ ও কালটার বিষ উদ্ধার কালিয়াচক থানার অন্তর্গত সুকদেবপুর BOP থেকে। বুধবার ভোর রাতে সুকদেবপুর BOP-র BSF-এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানের সীমান্ত এলাকা থেকে জিনিস গুলি উদ্ধার করে। উদ্ধার করা হয়েছে ৩৪০ বোতল ফেন্সিডিল কাফসিরাফ। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এছাড়াও ২ বোতল কালটার বিষ, যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। এদিন কালিয়াচক কাস্টম ও বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে উদ্ধার হওয়া ফেন্সিডিল কাফসিরাফ ও কালটার বিষ তুলে দেয় BSF-এর জাওয়ানেরা।